Dhaka ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

পাঁচ সন্তানের উপস্থিতিতে বিয়ে করলেন রোনালদো

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

বিয়ে করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি। মঙ্গলবার পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে ব্যক্তিগত ও ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘরোয়া এই অনুষ্ঠানে দম্পতির পাঁচ সন্তানও উপস্থিত ছিল। বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে।

বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি নিজেদের হাতের একটি ছবি পোস্ট করেন, যেখানে দুজনের হাতেই বিয়ের আংটি দেখা যায়। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘সি (মাঝে লাভ ইমোজি) জি’।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। সে সময় মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করতেন জর্জিনা। রোনালদো তখন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। জর্জিনা পরবর্তী সময়ে তাদের প্রথম সাক্ষাৎকে প্রথম দেখাতেই ভালোবাসা হিসেবে বর্ণনা করেন।

২০২৫ সালে ভোগ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনা জানিয়েছিলেন, রোনালদোর সঙ্গে প্রথম দেখা হওয়ার পরই তার মধ্যে এক ধরনের শান্তি ও অদ্ভুত পরিচিতির অনুভূতি তৈরি হয়েছিল।

গত বছরের ১১ আগস্ট তাদের বাগদানের খবরও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জর্জিনা। বড় একটি আংটির ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আমার প্রতিটি জীবনেও।’

৪১ বছর বয়সী রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। দীর্ঘ ক্যারিয়ারে পর্তুগালের স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বর্তমানে সৌদি আরবের আল-নাসরের হয়ে খেলেছেন। প্রায় ১,০০০ গোলের (৯৭৬) মাইলফলকের কাছাকাছি থাকা এই তারকা পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন।

পর্তুগালের হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপেও খেলেছেন রোনালদো। এর মাধ্যমে পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে ছয়টি সংস্করণে খেলার রেকর্ড গড়েন সিআরসেভেন। একই সংখ্যক বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও।

রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন বিশ্বজুড়ে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ আই অ্যাম জর্জিনাতে নিজের জীবনের গল্প তুলে ধরার মাধ্যমে জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন তিনি। রোনালদো ও জর্জিনার সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর সংখ্যা মিলিয়ে ৭৫০ মিলিয়নেরও বেশি।

ফ্যাশন ব্র্যান্ড ও হোটেল ব্যবসাসহ বিভিন্ন খাতেও এই দম্পতির বিনিয়োগ রয়েছে। দীর্ঘ ১০ বছরের প্রেম, একসঙ্গে সংসার এবং পাঁচ সন্তানকে ঘিরে পথচলার পর এবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রোনালদো ও জর্জিনা।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

পাঁচ সন্তানের উপস্থিতিতে বিয়ে করলেন রোনালদো

প্রকাশের সময় : ০১:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬