Dhaka ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ জন দেখেছেন

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য একটি সমন্বিত ও ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এই ব্যবস্থার মাধ্যমে সৌদিতে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত যাত্রাপথের প্রয়োজনীয় সব সেবা একটি চুক্তির আওতায় আনা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া এই প্যাকেজে আবাসন, যাতায়াত, খাবার এবং পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবা যুক্ত থাকবে। এর সঙ্গে কিছু অতিরিক্ত সুবিধা নেওয়ার সুযোগও রাখা হয়েছে। এই কাঠামোর ফলে বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের প্রয়োজনমতো কর্মসূচি সাজাতে পারবে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ৭৫টির বেশি দেশের হজ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়। এসব বৈঠকে পরিকল্পনা, বিধিবিধান ও শর্তাবলি নিয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামো জোরদার করেছে সৌদি আরব। ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে চুক্তি ও কার্যক্রম পরিচালনার বিষয়টি এখন একটি ইলেকট্রনিক ব্যবস্থার আওতায় আনা হয়েছে, যা সেবাদানকারী সংস্থাগুলোর কাজ আরও সহজ করবে বলে জানানো হয়েছে।

নতুন ব্যবস্থায় আগে যেভাবে প্রতিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা চুক্তি করতে হতো, সেই প্রক্রিয়ার পরিবর্তে একটি সমন্বিত চুক্তির আওতায় হজযাত্রীদের পুরো যাত্রার প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত করা যাবে।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বলছে, এর ফলে প্রক্রিয়া সহজ হবে ও স্বচ্ছতা বাড়বে। সর্বশেষ হজ মৌসুমে মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজ পালন করেন। এর মধ্যে বিদেশি হাজি ছিলেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন। আর সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

অর্থাৎ হজযাত্রীদের বড় অংশই বিদেশ থেকে আসেন। ফলে বিদেশি হজ এজেন্সিগুলোর মাধ্যমে আবাসন, পরিবহন, খাবার ও পবিত্র স্থানগুলোর সেবা সমন্বয় করার এই ব্যবস্থা বিপুলসংখ্যক হজযাত্রীর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের অন্যতম লক্ষ্য হলো- ২০৩০ সালের মধ্যে বছরে ৩ কোটি উমরা পালনকারীকে স্বাগত জানানোর সক্ষমতা তৈরি করা। একই সময়ে হজ ও উমরা পালনকারীদের সন্তুষ্টির হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্যও রয়েছে।

হাজিরা সৌদি আরবে পৌঁছানোর আগেই সেবা ব্যবস্থাপনা সহজ করা এবং সৌদিতে অবস্থানের সময় তাদের অভিজ্ঞতা উন্নত করাকে এ কর্মসূচির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি

প্রকাশের সময় : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬