অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়্যারহাউস (ফার্মা বিজনেস) বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: ওয়্যারহাউস (ফার্মা বিজনেস)।
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬।

অনলাইন ডেস্ক 



























