Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ জন দেখেছেন

বাংলাদেশে চলাচলকারী ১৭টি বিদেশি এয়ারলাইন্সের টিকিট এখন আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে। টিকিটের অর্থ সংশ্লিষ্ট এয়ারলাইন্সের আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিদেশে নিষ্পত্তি হলেও এতে আর বাধা থাকবে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ বিষয়ে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে।

নতুন নিয়মে বিদেশি এয়ারলাইন্সের টিকিট কিনলে অর্থ তাদের নিজস্ব আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিদেশে নিষ্পত্তি করা যাবে।

এই সুবিধা বিদেশ ভ্রমণের নির্ধারিত ট্রাভেল কোটার বাইরে থাকবে। এডি ব্যাংক লেনদেন যাচাই করে কার্ড থেকে খরচ হওয়া অর্থ আবার কার্ডে যোগ করতে পারবে। তবে বাংলাদেশি এয়ারলাইন্সের বিদেশগামী টিকিটের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

১৭টি এয়ারলাইন্সের মধ্যে রয়েছে-এয়ার ইন্ডিয়া, ক্যাথে প্যাসিফিক, চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, এমিরেটস, ফ্লাইদুবাই, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, মালয়েশিয়া এয়ারলাইনস, ওমান এয়ার, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, সিঙ্গাপুর এয়ারলাইনস, শ্রীলঙ্কান এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইনস ও এয়ার অ্যারাবিয়া।

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ

প্রকাশের সময় : ১০:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬