Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ Logo বিমান বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ২৩৪ জন Logo অভিবাসী অন্য দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন Logo শিক্ষাব্যবস্থা নিয়ে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০ Logo নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম Logo নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশ কনস্যুলেটের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে স্বশরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে ফি পরিশোধের পদ্ধতিতে পরিবর্তন আসছে। কনস্যুলেটের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বশরীরে সেবা নিতে আসা ব্যক্তিদের সব ধরনের কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক বুধবার, ১ জুলাই প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর থেকে কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না। নগদ অর্থ দিয়েও কনস্যুলার ফি পরিশোধের সুযোগ থাকবে না।

তবে ডাকযোগে পাঠানো আবেদনের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য আগের নিয়মই বহাল থাকবে এবং মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে কনস্যুলেট। একই সঙ্গে সেবা গ্রহণের আগে ফি পরিশোধের নতুন পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কনস্যুলেট জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও দক্ষ, সময়োপযোগী ও জবাবদিহিমূলক কনস্যুলার সেবা নিশ্চিত করাই এই পরিবর্তনের উদ্দেশ্য। নতুন নিয়ম বাস্তবায়নে প্রবাসীদের সহযোগিতাও কামনা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক।

জনপ্রিয় সংবাদ

কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম

প্রকাশের সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬