Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

সাড়ে ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

আবাসিক, সীমান্ত সুরক্ষা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এই অভিযানে মোট ১৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের।

গত ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হয়।

অভিযানে মোট ১৩ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৫৯৩ জন, সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে ৩ হাজার ৫৩১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫০৪ জনকে হেফাজতে নেয়া হয়।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর হাতে আরও ১ হাজার ১৯৭ জন আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশত্যাগ করার চেষ্টাকালে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ৬২৮ জনকে ফেরত পাঠানোর পাশাপাশি ভ্রমণ নথি বা পাসপোর্ট সংগ্রহের জন্য ১৮ হাজার ৫৪৯ জন লঙ্ঘনকারীকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অপরদিকে ৩ হাজার ৮১৫ জনকে তাদের ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে।

আইনলঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় প্রদান বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

সাড়ে ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

প্রকাশের সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬