Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসিতে স্মারকলিপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন দেখেছেন

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে লেবার পার্টির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপি জমাদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির পক্ষ থেকে ১০ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে আইনগত সব ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধিমালায় পরিবর্তন আনতে হবে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসিতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০২:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬