Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ জন দেখেছেন

২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনে পাসপোর্টের মেয়াদ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।

তবে ভিসা ইস্যুর আগে পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত হালনাগাদ করে ই-হজ সিস্টেমে দাখিল করতে হবে। তা না হলে হজযাত্রীর ভিসা দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময় ২৪ সেপ্টেম্বর তারিখ শেষ হচ্ছে। প্রাথমিক নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ শিথিল করা হয়েছে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রাথমিক নিবন্ধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে এমন নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর পূর্বে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সম্বলিত (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে সেটি হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

প্রকাশের সময় : ০৯:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬