Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করল মার্কিন দূতাবাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ জন দেখেছেন

মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার শিকার ‘না’ হতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, প্রতারকরা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করতে পারে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতে পারে।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। ফলে এ ধরনের কোনো অনুরোধ পেলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে সাধারণ মানুষের উদ্দেশে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছে দূতাবাস: ভুয়া অ্যাকাউন্ট থেকে আসা এমন বার্তার কোনো জবাব না দেওয়া এবং কোনো অবস্থাতেই টাকা না পাঠানো।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সাড়া দেবেন না। টাকা পাঠাবেন না।’

মার্কিন কূটনীতিকদের নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে তৈরি করা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে যোগাযোগ এলে তাই যাচাই ছাড়া তাতে সাড়া ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

একইসঙ্গে, অনলাইনে ব্যক্তিগত আর্থিক তথ্য শেয়ার না করার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করল মার্কিন দূতাবাস

প্রকাশের সময় : ১০:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬