Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

আগামী বছর কানাডায় রোড শো কর‌তে চায় বিজনেস চেম্বার অব কানাডা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ জন দেখেছেন

বাংলাদেশি পণ্যের প্রচারের লক্ষ্যে আগামী বছর কানাডায় একটি রোড শো আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের স‌ঙ্গে বিবিসিসির ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে এ প‌রিকল্পনার কথা জানান।

সাক্ষাৎকালে বিবিসিসি বাংলাদেশে কানাডীয় বিনিয়োগ সুরক্ষায় প্রয়োজনীয় আইনি কাঠামো থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার বা ল্যাবরেটরি সুবিধার অভাবে কানাডায় চিংড়ি রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যার বিষয়টি তুলে ধরেন।

বিবিসিসি প্রতিনিধিদল জানান, কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক আমদানি করে এবং সেখানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

তারা জানায় যে, কানাডা আইটি আউটসোর্সিংয়ের জন্য একটি বিশাল বাজার হলেও সেখানে বাংলাদেশের অংশগ্রহণ খুবই নগণ্য; অথচ এই সুযোগ কাজে লাগানোর মতো দক্ষ জনশক্তি বাংলাদেশের রয়েছে।

এ ছাড়া, তারা কানাডায় পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির ভালো সুযোগ রয়েছে বলেও জানান।

প্রতিমন্ত্রী কানাডা থেকে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আনার ওপর জোর দেন।

এ সময় বিবিসিসি জানায়, তারা বাংলাদেশ সরকারের সহায়তায় আগামী বছর কানাডায় একটি রোড শো আয়োজনের পরিকল্পনা করছে।

প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবিসিসিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতি‌নি‌ধিদল‌কে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের অনুরোধ জানান।

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

আগামী বছর কানাডায় রোড শো কর‌তে চায় বিজনেস চেম্বার অব কানাডা

প্রকাশের সময় : ১০:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬