Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

নিউ ইয়র্ক কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশিদের সেবায় ‘কল সেন্টার’ চালু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ জন দেখেছেন

প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একটি ‘কল সেন্টার’ চালু করেছে। ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরগুলোতে প্রবাসীরা যোগাযোগ করে সেবা নিতে পারবেন। গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সেবাটির কার্যক্রম শুরু করা হয়।

বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

পরে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, নিউ ইয়র্কসহ এই কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে এই কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা খুব সহজেই ও দ্রুততার সঙ্গে পেয়ে যাবেন। কল সেন্টারটি পরিচালনার জন্য একদল মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন তরুণকে যুক্ত করা হয়েছে, যারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দিতে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাপ্রত্যাশীদের কলের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টারটি খোলা থাকবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবা চালু থাকবে।

আরও বলা হয়, কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোন সংযোগ না পেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই কল সেন্টার চালুর ফলে নিউ ইয়র্ক কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যকার যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা সংশ্লিষ্টদের।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশিদের সেবায় ‘কল সেন্টার’ চালু

প্রকাশের সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬