Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে কী বলছে মালয়েশিয়া?

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার যে খবর ছড়িয়েছে, সেটিকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বলেন, বাংলাদেশি এক উপমন্ত্রীর দেওয়া বক্তব্যের ভিত্তিতে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি এসেছে। তবে এটি বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এর আগে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে ছয় মাসে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় নেওয়া হবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালানোর কথাও তিনি বলেছিলেন।

তবে পরদিনই মালয়েশিয়া সরকার জানিয়ে দেয়, দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে এমন কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। ফলে আপাতত মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বড় পরিসরে খুলে দেওয়ার খবরটি নিশ্চিত নয়।

এদিকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেছেন ফাহমি ফাজিল। তিনি জানান, প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জনকে স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রত্যাবাসন ২৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা।

তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা উদ্বেগ জানিয়ে বলেছে, মিয়ানমারে চলমান সংঘাত ও সহিংসতার কারণে সেখানে শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে কী বলছে মালয়েশিয়া?

প্রকাশের সময় : ১১:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬