Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

হজের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা: সংসদে মন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৮৭ জন দেখেছেন

হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।

রোববার (৩০ আগস্ট) সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে হজের জন্য বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেটি কমিয়ে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে।

তিনি বলেন, ‘গতবার আমরা প্রথম হজ পেয়েছি। সে সময় হিসাব করে বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা পর্যন্ত নামিয়ে আনতে পেরেছিলাম। এবার ডায়নামিক প্রাইসিংয়ের মাধ্যমে হিসাব করে তা ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।’

বিমানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তাভাবনা রয়েছে। বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রুটগুলো পুরোপুরি চালু হলে আয় বাড়বে। তখন বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘অন্যান্য এয়ারলাইন যেভাবে পরিচালিত হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।’

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

হজের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা: সংসদে মন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬