Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী নিপ্পন এক্সপ্রেস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৩২ জন দেখেছেন

নিপ্পন এক্সপ্রেসের একটি প্রতিনিধিদল শুক্রবার (২৮ আগস্ট) জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে মানবসম্পদ ও শিক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেন।

প্রতিনিধিদলটি জাপানের বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে ফর্কলিফট পরিচালনা, ড্রাইভিং ও লজিস্টিকস খাতে কর্মী নিয়োগের বিষয়ে তারা আগ্রহ জানান। পাশাপাশি বিভিন্ন জাপানি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সহজতর করার মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে অবদান রাখার আগ্রহও প্রকাশ করেন।

রাষ্ট্রদূত প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং জাপানের শ্রমবাজারের উপযোগী করে বাংলাদেশি কর্মীদের প্রস্তুত ও দক্ষ করে তুলতে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জোরদারের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত আরও আশ্বস্ত করেন যে, কাঙ্ক্ষিত খাতে দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে জাপানি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে উপযুক্ত বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপনে দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করবে।
উল্লেখ্য, নিপ্পন এক্সপ্রেস একটি জাপানভিত্তিক বৈশ্বিক লজিস্টিকস কোম্পানি, যা বর্তমানে জাপানে দক্ষ কর্মীর চাহিদা পূরণের লক্ষ্যে বিদেশি জনশক্তি নিয়োগ সংক্রান্ত বিস্তৃত কর্মসূচি পরিচালনা করছে।

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী নিপ্পন এক্সপ্রেস

প্রকাশের সময় : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬