Dhaka ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার Logo হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ : অর্থমন্ত্রী Logo শর্ত না মানলে বাংলাদেশি শিক্ষার্থীদের বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস Logo বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত Logo ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের Logo বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভাল ভিসা সহায়তা চালু Logo বোয়িং ৭৮৭-৯ এ প্রথম স্টারলিংক চালু করল কাতার এয়ারওয়েজ Logo ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল Logo কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ০ জন দেখেছেন

সৌদি আরবে এক সপ্তাহে ১৪,২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬,৯০০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩,৯৮২ জন এবং শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে ৩,৩১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া মোট ১৩,৭২৪ জন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি ১৮,৮০৮ জন আইন লঙ্ঘনকারীকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫,৩১৮ জন আইন লঙ্ঘনকারীকে টিকিট রিজারভেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

তাছাড়া সৌদি আরব সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় মোট ১,৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং এক শতাংশ অন্যান্য দেশের।

এছাড়া অবৈধভাবে সৌদী আরব ত্যাগ করার চেষ্টা করার সময় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করার সঙ্গে জড়িত ২৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মোট ৩১,৯২২ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯,৯৬১ জন পুরুষ ও ১,৯৬১ জন নারী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি যদি সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করে, দেশের অভ্যন্তরে তাদের যাতায়াতের ব্যবস্থা করে, তাদের আশ্রয় দেয় কিংবা অন্য কোনো ধরনের সহায়তা বা সেবা দেয়, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়ি অথবা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত বাড়ি বাজোপ্ত করা হবে। সূত্র: সৌদি গ্যাজেট

জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬