বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে সৌদি আরবে ট্যাক্সি ড্রাইভার পদে ১০০ জন কর্মী নিয়োগ দেয়া হবে। সরাসরি সাক্ষাৎকার ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
পদের নাম: ট্যাক্সি ড্রাইভার (পুরুষ)
পদসংখ্যা: ১০০
বয়সসীমা
২০ থেকে ৩৯ বছর।
বেতন
মাসিক ১১০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার টাকা।
চাকরির ধরণ
চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ২ বছর।
কর্মস্থল
মক্কা, সৌদি আরব।
সাক্ষাৎকারের তারিখ ও সময়
২১ ও ২২ আগস্ট ২০২৬, সকাল ৯টা।
সাক্ষাৎকারের স্থান
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর-১, ঢাকা।
সাক্ষাৎকারের সময় যা সঙ্গে আনতে হবে
১. ১২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
২. মূল পাসপোর্ট। একাধিক পাসপোর্ট থাকলে সব পাসপোর্ট সঙ্গে আনতে হবে। মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি দিতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে।
৩. ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।
৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, যদি থাকে।
৫. ভোটার আইডি কার্ডের মূল কপি ও ১ সেট ফটোকপি।
চাকরিতে যেসব সুবিধা পাওয়া যাবে
দুই বছর চাকরি শেষে যাওয়া-আসার বিমান টিকিট কোম্পানি বহন করবে।
দুই বছরে ৪২ দিনের বেতনসহ ছুটি দেওয়া হবে।
নিয়োগকর্তা থাকা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।
সৌদি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওভারটাইম সুবিধা পাওয়া যাবে।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সব ব্যয় বাবদ ১ লাখ ৬৫ হাজার টাকা এবং জামানত বাবদ ১ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।
দুই বছরের কর্মকাল সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর জামানতের ১ লাখ টাকা ফেরত দেয়া হবে।
প্রতারণা থেকে সতর্ক থাকুন
নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার টাকার পে-অর্ডার ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে। তাই কোনো ধরনের নগদ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

অনলাইন ডেস্ক 





















