Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ০ জন দেখেছেন

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মাছুম আহমদ নামে এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা আমির আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে বিবাহিত মাছুম আহমদ এক কন্যাসন্তানের জনক।

তিনি ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। বিশ্বনাথে নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর দেশে পৌঁছায়। এতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিন দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে মাছুম নিহত হওয়ার খবর জানানো হয়।

যুক্তরাজ্যে বসবাসরত মাছুম আহমদের ছোট ভাই মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে তাদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ তাদের জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মানিক মিয়া আরও জানান, ‘কী কারণে এবং কে বা কারা তার ভাইকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানতে পারেননি।’ মাছুমের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

মাছুমের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মৃত্যুর খবর জানান। তবে তার ছেলেকে কেন গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাননি তারা।

পরিবারিক সূত্র জানায়, মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

প্রকাশের সময় : ১১:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬