Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English

জাপানে উচ্চশিক্ষা-গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২ জন দেখেছেন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং জাপানিস ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জেইউএএবি)-এর যৌথ উদ্যোগে ‘আনলক ইওর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্টাডি ইন জাপান’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে রোববার (১৬ আগস্ট) ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেইউএএবি-এর প্রেসিডেন্ট ড. এ টি এম জাফরুল আজম।

সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর। সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান।
বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সংযোগ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আসা বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। বক্তাদের মধ্যে ছিলেন প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদাসহ জাপানের ছয়জন বিশিষ্ট শিক্ষাবিদ।

বক্তারা জাপানে বর্তমান গবেষণার ধারা, ইংরেজি মাধ্যমে পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, জাপানি ভাষা শেখার প্রস্তুতি, উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার খুঁজে বের করা ও তাদের সঙ্গে যোগাযোগের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির প্রস্তুতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন এবং জাপানের একাডেমিক ও করপোরেট ক্ষেত্রে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কেও তারা ধারণা দেন।

শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকরা জাপান থেকে আসা শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

জনপ্রিয় সংবাদ

জাপানে উচ্চশিক্ষা-গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

প্রকাশের সময় : ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬