Dhaka ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে কতদিন থাকা যাবে? Logo বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম Logo বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি Logo ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু, মিশরে হাসপাতালে ভর্তি ১৮ Logo এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও ক্যারিয়ার নিয়ে কর্মশালা সেপ্টেম্বরে Logo কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান Logo বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী Logo বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও সাইবার নিরাপত্তায় পাশে থাকতে চায় লিথুয়ানিয়া

কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ০ জন দেখেছেন

কানাডার আলবার্টা প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েলে স্মিথ আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের এখানকার নিয়ম খুবই সহজ। কানাডায় শিক্ষাগ্রহণ করে নিজ দেশে ফিরে গিয়ে সেটিকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়া।

গতকাল শনিবার (১৫ আগস্ট) এক্সে এক পোস্টে তিনি বলেন, “স্টুডেন্ড ভিসা হলো কানাডায় পড়াশোনা করার জন্য একটি অস্থায়ী নথি। এটি আগে থেকেই সবার জানা। আলবার্টার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হয়েছে এই প্রদেশের (কানাডিয়ানদের) মানুষদের জন্য। যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন তাদের কানাডায় পড়ার সহজ শর্তগুলো বোঝা উচিত।”

তিনি আরও বলেন, “এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়ার সুযোগ আছে। শর্তগুলো খুবই সহজ, এখানে শিক্ষা নিন এবং নিজ দেশে ফিরে গিয়ে এ শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন গড়ুন।”

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, অনেক ভারতীয় শিক্ষার্থী অভিযোগ করেছেন পড়াশোনা শেষে তারা কাজের ভিসা বা অনুমোদন পাচ্ছেন না। এ নিয়ে তারা বিক্ষোভও করেছেন। এরপরই আলবার্টার প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন।

কাজের ভিসা পেতে সমস্যা হওয়ায় অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে হয়ত প্রতারণা করা হয়েছে। আলবার্টার প্রধানমন্ত্রী বলেছেন, কিছু প্রতিষ্ঠান এমন কিছু কোর্স চালু করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় আসার সুযোগ দিয়েছে, যেগুলোর কারণে তারা মনে করেছেন পড়া শেষেই কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন।

তবে তিনি বলেছেন, “আমাদের দৃষ্টিভঙ্গি হলো যদি আপনি এখানে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আসেন এবং আপনার ভিসা শেষ হয়ে যায় এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকে তাহলে আপনাকে নিজ দেশে ফিরে যেতে হবে।” সূত্র: ইকোনোমিক টাইমস

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে কতদিন থাকা যাবে?

কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান

প্রকাশের সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬