Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের নতুন সংগঠন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩০ জন দেখেছেন

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদ। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস।

গত বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর নতুন কমিটির ঘোষণা দেন।

১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন অবিরাম বাংলা ডটকমের উপসম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জান-ই-আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি।

এ ছাড়া প্রচার সম্পাদক হয়েছেন বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া। দপ্তর সম্পাদক হয়েছেন ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভি ও দৈনিক মুক্তখবরের ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের পেশাগত ও সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবগঠিত কমিটির নেতারা জানান, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।

নেতারা আরও বলেন, ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সাফল্যের সংবাদ আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তাদের মতে, প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদার হলে ফ্রান্সে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড এবং প্রবাসীদের বাস্তবচিত্র আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের নতুন সংগঠন

প্রকাশের সময় : ০২:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬