Dhaka ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান Logo বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী Logo বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও সাইবার নিরাপত্তায় পাশে থাকতে চায় লিথুয়ানিয়া Logo শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo জবাবদিহিতা থাকলে জনগণের জন্য ভালো কাজ করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo একই নম্বরে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা Logo কানাডার অন্টারিওতে অবৈধভাবে অবস্থানকারীরা পাবেন না সামাজিক সহায়তা Logo পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

একই নম্বরে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতের কিছু পর এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমেরিকান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ একই ফ্লাইট নম্বর ২৪৮২ নিয়ে প্রায় একই সময়ে আকাশে উঠে পড়ে। একটু দেরি হলেই বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারত। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত সিদ্ধান্তের কারণে দুই বিমানের যাত্রীরা নিরাপদে রক্ষা পান।

ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতের কিছু পর। একটি বিমান শিকাগো থেকে ফিনিক্সে অবতরণ করছিল, অন্যটি ফিনিক্স থেকে শিকাগোর উদ্দেশে উড্ডয়ন করেছিল। সাধারণত এই রুটে যাওয়া ও আসার ফ্লাইট ভিন্ন সময়ে চলে। কিন্তু আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা ফ্লাইটটি দেরি হওয়ায় দুই বিমান একই সময়ে ফিনিক্সের আকাশসীমায় চলে আসে।

কন্ট্রোলার বিষয়টা ধরতে পেরে রেডিওতে দুই বিমানকে আলাদা করে ডাকতে শুরু করেন। একটিকে বলেন ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য অ্যারাইভাল’, অন্যটিকে ‘অ্যামেরিকান ২৪৮২ অন দ্য ডিপার্টার’। এতে পাইলটরা বুঝতে পারেন কোন নির্দেশ কোন বিমানের জন্য। অবতরণরত বিমানটিকে উড্ডয়নরত বিমানের উপরে নিরাপদ উচ্চতায় রাখা হয় এবং ফিনিক্স থেকে ছাড়া বিমানটিকে বেশি উপরে না ওঠার নির্দেশ দেওয়া হয়। পাইলটদের একে অপরের বিমান দেখার সুযোগও করে দেওয়া হয়।

দুই বিমান নিরাপদে একে অপরকে অতিক্রম করার পর অবতরণরত বিমানের পাইলট কন্ট্রোলারকে তার দক্ষতার প্রশংসা করেন। কন্ট্রোলার জবাবে বলেন, পরিস্থিতি খুবই খারাপ হতে পারত, তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে।

প্রায় ২৫ বছরের অভিজ্ঞ ওই কন্ট্রোলার জানিয়েছেন, একই কলসাইন নিয়ে দুটি বিমানকে এভাবে কাছাকাছি দেখার ঘটনা তিনি আগে কখনো দেখেননি। বিমান চলাচল বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের ভুল খুবই বিরল। বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইর মতে, সম্ভবত এয়ারলাইনসের ডিসপ্যাচ সেন্টারে কেউ খেয়াল করেননি যে দুটি একই নম্বরের ফ্লাইট একই সময়ে আকাশে থাকবে। তিনি বলেন, এমন ভুল হওয়া উচিত নয়। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ পরিস্থিতি সামাল দিতে পেরেছে।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও আমেরিকান এয়ারলাইনস। এয়ারলাইনস জানিয়েছে, কন্ট্রোলার ও পাইলটদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে দুই বিমানের মধ্যে নিরাপদ দূরত্ব সবসময় বজায় ছিল এবং কোনো দুর্ঘটনা ছাড়াই ফ্লাইট দুটি নিরাপদে চলেছে।

এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, একই সময়ে একই কলসাইন ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কন্ট্রোলারের নির্দেশনায় বিভ্রান্তি তৈরি হলে তা বড় নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে।

জনপ্রিয় সংবাদ

কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান

একই নম্বরে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

প্রকাশের সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬