Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগে নতুন সমঝোতা স্মারক সই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৩০ জন দেখেছেন

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ বাড়াতে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯টি থেকে বেড়ে ৮৪টিতে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে সমঝোতা স্মারক স্বাক্ষরসংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, নতুন সমঝোতার ফলে হজ ও ওমরাহ যাত্রীদের পাশাপাশি সৌদি আরবে বসবাসরত প্রায় ৪০ লাখ বাংলাদেশি উপকৃত হবেন। বাড়ানো হয়েছে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ।

নতুন চুক্তি অনুযায়ী, যাত্রীবাহী ফ্লাইটের পাশাপাশি প্রতি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ থাকছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দায় সরাসরি ফ্লাইট চলাচল উল্লেখযোগ্য হারে বাড়বে।

চুক্তিতে ফিফথ ফ্রিডম ট্রাফিক রাইটস, কোড-শেয়ারিং এবং উড়োজাহাজ লিজিংয়ের সুবিধাও রাখা হয়েছে। বেবিচক চেয়ারম্যানের মতে, এসব সুবিধা বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণের পাশাপাশি দেশকে আন্তর্জাতিক কার্গো হাব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নতুন সমঝোতার ফলে এয়ারলাইনগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে যাত্রীদের জন্য বিমানভাড়া কমে আসারও সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগে নতুন সমঝোতা স্মারক সই

প্রকাশের সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬