Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৯১ জন দেখেছেন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় তুলনামূলক ফলাফল খারাপ হলেও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষার্থীরা যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। তিনি বলেন, মন খুলে নাম্বার দেওয়া হয়নি।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

গতবারের চেয়ে এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমে যাওয়া এবং ‘মানবিক’ বা ‘গ্রেস নাম্বার’ দেওয়া নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, মানবিক আবার পরীক্ষায় কী? এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনে আমার জ্ঞাতসারে কিছু নেই। এবার যে যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে।

এবার পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্য বোর্ডের কড়াকড়ি দায়ী কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপনি খারাপ বলছেন কেন? সুন্দর রেজাল্ট হয়েছে।

এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনাদের যে উদ্যোগ ছিল সিসিটিভি ক্যামেরার। মূলত কি এ কারণে মন খুলে নম্বর দেওয়া বন্ধ করেছে? কড়াকড়ি ছিল।

আপনার কাছে কী মনে হয়?

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬