Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২৬ জন দেখেছেন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা মুঠোফোনে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার ফল পাওয়া যাবে। সংশ্লিষ্ট বোর্ডের ফল নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া অভিন্ন দুটি ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকেও ফলাফল জানা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

বোর্ড সূত্রে জানা গেছে, যেকোনো মুঠোফোন অপারেটরের সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে:

SSC DHA ROLL YEAR

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে লিখতে হবে:

SSC MAD ROLL YEAR

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে:

SSC TEC ROLL YEAR

উল্লিখিত ফরম্যাটে তথ্য লিখে ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

প্রকাশের সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬