Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল Logo জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই আমন্ত্রণ ভারতের Logo রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল Logo ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট Logo জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী Logo সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী Logo রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ Logo বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার প্রেসিডেন্টের সাক্ষাৎ, প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৪ জন দেখেছেন

মক্কায় শুরু হয়েছে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। ইসলামবিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই বাছাইপর্বের পর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে পবিত্র মসজিদুল হারামে।

প্রাথমিক বাছাইপর্বে বিচারক প্যানেলের সদস্যরা নারী ও পুরুষ প্রতিযোগীদের কোরআন তিলাওয়াত শুনে চূড়ান্ত পর্বে উত্তীর্ণদের বাছাই করেন। কোরআনের কিরাআত ও তিলাওয়াতের বিধিবিধানে বিশেষজ্ঞ আন্তর্জাতিক নারী ও পুরুষ বিচারকদের একটি দলের তত্ত্বাবধানে সর্বোচ্চ নির্ভুলতা ও স্বচ্ছতার মানদণ্ড অনুসরণ করে এই বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

এবারের আসরে ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন। তারা পাঁচটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সফলভাবে আয়োজন নিশ্চিত করতে মন্ত্রণালয় তার সব ধরনের সক্ষমতা কাজে লাগাচ্ছে। এর অংশ হিসেবে ইলেকট্রনিক বিচারব্যবস্থা চালু করা হয়েছে এবং প্রতিযোগীদের মূল্যায়নে ন্যায়সংগততা ও নির্ভুলতা নিশ্চিত করতে সমন্বিত সাংগঠনিক পরিবেশ তৈরি করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থাও করা হয়েছে।

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা বিশ্বের অন্যতম বৃহৎ কোরআন প্রতিযোগিতা। এতে মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি সৌদি রিয়ালেরও বেশি। এর মাধ্যমে পবিত্র কোরআনের সেবা, কোরআন হিফজে উৎসাহ দেওয়া এবং কোরআনের মূল্যবোধ ও শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন ঘটছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

প্রকাশের সময় : ১১:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬