Dhaka ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

বিচার বিভাগে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যেবোধ সম্পন্ন বিচারকের — বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আপনার কাছে সমস্যা একরকম আর আমার কাছে সমস্যা আরেকরকম। অনেকেই বলবেন, দুর্নীতিতে ছুঁয়ে গেছে, আবার অনেকেই বলবেন, টাউট-বাটপারিতে ছুঁয়ে গেছে। অনেকেই বলবেন, স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি।

তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ঐ চেয়ারে বসবেন, সেদিন আমি বিশ্বাস করি একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ন বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি দেশে ফিরুক। উনি ডিসেম্বরে এসে কারাগারে যান। দেশে ফিরে আইনের পথ ধরে হাটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের। কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

বিচার বিভাগে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬