Dhaka ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

বিশ্ববাজারে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার সম্ভাবনা বাড়ায় টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম। দুর্বল মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের কমে যাওয়া সুদও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৬৫ দশমিক ২২ ডলারে উঠেছে। গ্রিনিচমান সময় (জিএমটি) অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে এই দাম ছিল। এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বুধবার স্বর্ণের দাম ফেব্রুয়ারির পর একদিনে সবচেয়ে বড় বৃদ্ধি পেয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৬০ ডলারে উঠেছে।

স্বর্ণের দাম ২০০ দিনের গড়ের ওপরে স্থায়ীভাবে উঠতে পারলে আরও শক্তিশালী পুনরুদ্ধারের পথ তৈরি হতে পারে এবং দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের দিকে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ০২ ডলারে নেমেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ১৮ ডলারে উঠেছে। দিনের লেনদেনে এটি জুনের পর সর্বোচ্চ পর্যায়েও পৌঁছায়। প্যালাডিয়ামের দাম বেড়েছে ০ দশমিক ৮ শতাংশ, প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ দশমিক ৩৩ ডলার। টানা তৃতীয় দিনের মতো ধাতুটির দাম বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ

প্রকাশের সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬