Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৫১ জন দেখেছেন

নতুন ওমরাহ মৌসুমের শুরুতেই সৌদি আরবে ওমরাহ ভিসায় আগতদের সংখ্যা ২২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিলহজ মাসের ১৫ তারিখ থেকে মহররমের শেষ পর্যন্ত মোট ৯ লাখ ৩১ হাজার ৫০০ জন ওমরাহ যাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংস্থা দুটি জানিয়েছে, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজারেরও বেশি ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতি রেখে দেশটির ওমরাহ খাতে এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পরিসংখ্যান ওমরাহ যাত্রীদের সেবায় সৌদি নেতৃত্বের নিরবচ্ছিন্ন সমর্থন এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যকার সমন্বিত প্রচেষ্টাকেই প্রমাণ করে। ওমরাহ যাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ডিজিটাল সেবার মান ক্রমাগত উন্নত করা হচ্ছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশ থেকে আসা ওমরাহ যাত্রীদের ৭৫ শতাংশই আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। বাকি ২৫ শতাংশ এসেছেন স্থল ও সমুদ্র বন্দর দিয়ে।

যাত্রী আসার সংখ্যার দিক থেকে দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় ২ লাখ মানুষ ওমরাহ করতে এসেছেন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, সেখান থেকে এসেছেন ১ লাখ ৭০ হাজার যাত্রী। আর ১ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইরাক।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ যাত্রার পরিকল্পনা থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যেন আরও সহজ, মসৃণ ও উচ্চ মানসম্পন্ন হয়, সেজন্য তারা ডিজিটাল সেবার পরিধি বাড়ানো, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির কাজ অব্যাহত রেখেছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

প্রকাশের সময় : ০১:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬