Dhaka ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo জাপানে স্থায়ী বসবাসের ফি বাড়লো ২০ গুণ! Logo সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা Logo আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ দূতাবাস Logo লিবিয়ায় আটক ১৮ বাংলাদেশি দেশে ফিরলেন Logo ট্রাম্পের ১ লাখ ডলারের H-1B ভিসা ফি আবারও আটকে দিল আদালত Logo যুক্তরাষ্ট্রের EB-1A ভিসায় গ্রিন কার্ড, যে ৫ ক্ষেত্রে যোগ্যতা থাকলে আবেদন করা যায় Logo যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী Logo ৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস Logo নতুন অভিবাসন পরিকল্পনা আনছে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার? Logo ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২ জন দেখেছেন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বার্তায় স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকা ও একই সঙ্গে সংরক্ষিত এলাকা ও স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা এবং সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয়ের ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে না। এ ছাড়া অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান না করার জন্য বলা হয়েছে। এমন কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে দূতাবাস। সেবা নেওয়ার আগে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা নিষিদ্ধ বলে জানানো হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নির্দেশনা অমান্য করা সৌদি আরবের স্থানীয় আইনে দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসীদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানায় দূতাবাস। এ বিষয়ে সব প্রবাসীর সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

জাপানে স্থায়ী বসবাসের ফি বাড়লো ২০ গুণ!

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

প্রকাশের সময় : ১১:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬