Dhaka ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছেন

অনলাইন ও ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেনের জন্য কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম ও গেটওয়ে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের কার্যক্রমকে বেআইনি ঘোষণা করে সম্প্রতি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স ছাড়া কোনো পেমেন্ট প্ল্যাটফর্ম বা গেটওয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করা আইনবিরোধী এবং দণ্ডনীয় অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া দেশের ভেতরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট ব্যবস্থা পরিচালনা বা কোনো ধরনের পেমেন্ট সেবা দিতে পারবে না।

আইন অমান্য করলে একই আইনের ৩৭(১) ধারায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে অনুমোদনহীন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেন করলে ব্যবহারকারীরাও আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন।

বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে এসব প্ল্যাটফর্ম ব্যবহার না করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা কার্যক্রমে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের চিহ্নিত অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর তালিকায় রয়েছে—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো অনুমোদনহীন ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে সম্ভাব্য আর্থিক ক্ষতি ও আইনি জটিলতা থেকে গ্রাহকদের সুরক্ষা দেওয়া। তাই অনলাইনে অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্ট পেমেন্ট সেবা বা প্রতিষ্ঠানের বৈধ অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

প্রকাশের সময় : ১১:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬