Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ২ হাজার টাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ জন দেখেছেন

কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে যে বহির্গমন ছাড়পত্র নিতে হয়, সেটির জন্য প্রদেয় কল্যাণ ফি বাড়ানো হয়েছে।

এতদিন এ ফি ছিল ৩ হাজার ৫০০ টাকা। এখন থেকে দিতে হবে ৫ হাজার ৫০০ টাকা। আগামী ১ অক্টোবর থেকে নতুন এই ফি কার্যকর হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা সই করা পরিপত্রে বলা হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বর্তমান মুদ্রামান ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে বিদেশগামী, বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায় করা কল্যাণ ফি ২০১৫ সালে নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, নতুন এ আদেশ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ২ হাজার টাকা

প্রকাশের সময় : ১১:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬