Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ জন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ জন দেখেছেন

বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার হওয়া ১৮ নারী, পুরুষ ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ১৮ জন খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, নরসিংদী, বরিশাল, যশোর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, কালীগঞ্জ ও দিনাজপুর জেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী মানসিক অসুস্থ এক নারী।

প্রায় ১৫ বছর আগে নিখোঁজ হওয়ার পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান তিনি। ২০১৭ সালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সন্ধান মেলে। পরে তাকে কলকাতার মানবিক সহায়তা সংস্থা ‘ঈশ্বর সংকল্প’-এর আশ্রয়কেন্দ্রে রাখা হয়। অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশের প্রচেষ্টায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও হোমে তাদের রাখা হয়। নাগরিকত্ব যাচাই শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশুপাচার রোধবিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা নারী, পুরুষ ও শিশুদের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ জন

প্রকাশের সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬