Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা Logo হজ কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের Logo আন্তর্জাতিক কার্ডে বিদেশি ১৭ এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ Logo বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান Logo কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু Logo অস্ট্রেলিয়ায় ৩০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী পেলেন স্থায়ী ভিসা Logo যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভিজিটর ভিসা নয়, ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে সতর্কতা Logo কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি অপসারণ, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জন Logo নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস Logo জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ শূন্য পদ, আবেদন করতে পারবেন যারা

মক্কাসহ তিন শহরে জরুরি সতর্কতা, ঘরে আশ্রয়ের নির্দেশ

হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে তিন গুরুত্বপূর্ণ শহর মক্কা, তায়েফ ও জেদ্দায় সম্ভাব্য বিপদ সম্পর্কে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এ সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্‌ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়েছে।

তবে কী ধরনের বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দাদের শান্ত থাকা এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্ভব হলে কোনো ভবনের ভেতরে বা জানালাবিহীন অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বাসিন্দাদের খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলেছে। আর বাইরে অবস্থান করলে দ্রুত নিকটস্থ ভবনে অবস্থান নিতে হবে। প্রবেশ করার মতো কোনো ভবন পাওয়া না গেলে শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে হবে। সেই সঙ্গে অপ্রয়োজনীয় জমায়েত ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।

গাড়িচালকদের সতর্কবার্তা পাওয়ার পর সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। সাম্প্রতিক দিনগুলোতে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে সৌদি বাহিনী ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে জেদ্দা, মক্কা ও তাইফে জারি করা সর্বশেষ সতর্কবার্তার সঙ্গে এসব হামলার সরাসরি সম্পর্ক আছে কি না, তা কর্তৃপক্ষ স্পষ্ট করেনি।

জনপ্রিয় সংবাদ

অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

মক্কাসহ তিন শহরে জরুরি সতর্কতা, ঘরে আশ্রয়ের নির্দেশ

প্রকাশের সময় : ১০:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬