Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ জন দেখেছেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালেতে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে সি বিল্ডিং অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আলেম-ওলামা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও ইসলামিক আলোচক আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী। তিনি কদমতলী শাহী দরবার শরীফের পীর সাহেব।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহসভাপতি মো. ফারুক হোসেন ও মো. মুক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের নেতা মো. আরিফুর ইসলাম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. মাসুম মুন্না এবং বিএনপি নেতা মো. আবু আহমেদ সেলিম মিয়া।

মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন মাওলানা মো. মাসুম বিল্লাহ, মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা হাফেজ মো. ইসরাফিল হোসেন, মাওলানা মো. আবদুল হান্নান, মাওলানা হাফেজ মো. রিফাতুল ইসলাম, মো. ইসমাইল হোসেন ও মো. নুরুল আমিন সুন্নি।

আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবন ও আদর্শ, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তির বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি প্রবাসী জীবনে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে মালদ্বীপে বসবাসরত কয়েকজন ব্যবসায়ী ও প্রবাসীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬