Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও এপিআইএস সংযুক্তির প্রস্তাবে নীতিগত অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

দেশের বিদ্যমান ইমিগ্রেশন ব্যবস্থার সঙ্গে ই-ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ), অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর) এবং সার্বভৌম ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সংযুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সিসিইএ’র সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮(২) ধারা অনুসরণ করে বিকল্প ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ইমিগ্রেশন ব্যবস্থায় এসব আধুনিক প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ ব্যবস্থা যুক্ত হলে যাত্রীদের তথ্য ব্যবস্থাপনা, আগাম যাচাই এবং জাতীয় নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও এপিআইএস সংযুক্তির প্রস্তাবে নীতিগত অনুমোদন

প্রকাশের সময় : ১০:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬