Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৭১ জন দেখেছেন

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।

রোববার (৩০ আগস্ট) রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

সার্জিও গর তার পোস্টে উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট, যিনি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনীতি পুনরুজ্জীবিত করতে নিরলস কাজ করছেন।

তিনি জানান, এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি উল্লেখযোগ্য আলোচনা ও চুক্তি হয়েছে, যার ফলে বাংলাদেশ বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার অঙ্গীকার করেছে এবং তাদের পূর্বনির্ধারিত অর্ডারের পরিমাণ আরও বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগেই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত ১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং কোম্পানির কাছ থেকে ৩.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পাদন করে। এবার বিশেষ দূতের নতুন বার্তায় বোয়িং বহর আরও বড় করার স্পষ্ট আভাস পাওয়া গেল।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর

প্রকাশের সময় : ১২:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬