Dhaka ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সৌদি আরব সময় রাত ১২ টার দিকে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

নিহত জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে নিহত জাহাঙ্গীরের স্বজন (ফুফা) জায়েদুর রহমান সুমন সৌদিতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীরের স্বজন (ফুফা) জায়েদুর রহমান সুমন বলেন, জাহাঙ্গীর ১ বছর আগে উন্নত জীবনের আশায় সৌদি আরব যান। সে সৌদি আরবের জেদ্দা শহরে বসবাস করে সেখানে একটি কোম্পানির চাকরি করতেন। শনিবার রাতে অফিস থেকে ফিরে বাসা এসে আবার প্রয়োজনীয় জিনিস কিনতে স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে সৌদি আরব সময় রাত ১২টার দিকে এক যুবক জেদ্দা সড়কে কার রেসিং করার সময় জাহাঙ্গীরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহটি উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখে।

তিনি বলেন, সে ১১ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক ও তার স্ত্রী রয়েছে। জাহাঙ্গীরের তিন বোন ও এক ভাই রয়েছে। বাবা কুয়েত প্রবাসী। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

প্রকাশের সময় : ১১:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬