Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ-সৌদি আরব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪৮ জন দেখেছেন

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতার অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের সফর এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার বর্তমান গতি ধরে রাখতে এবং সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে ধারাবাহিক সম্পৃক্ততা প্রয়োজন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে।

পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ-সৌদি আরব

প্রকাশের সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬