Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য Logo কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ Logo বিমান বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ২৩৪ জন Logo অভিবাসী অন্য দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন Logo শিক্ষাব্যবস্থা নিয়ে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০ Logo নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম Logo নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশ কনস্যুলেটের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাদেশ-মালয়েশিয়ার উন্নয়নে একে অপরের অংশীদার হওয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৭৯ জন দেখেছেন

বাংলাদেশ ও মালয়েশিয়ার শান্তি-উন্নয়নে একে অপরের অংশীদার হওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৯ আগস্ট) রাতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘ সময়ের, যা পারস্পরিক আস্থার ওপর স্থাপিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর এ বন্ধুত্বকে আরও মজবুত করেছে।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা মালয়েশিয়ার উদ্যোক্তাদের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন। সম্পর্ক অব্যাহত রাখতে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরের তাৎপর্য তুলে ধরেন।

তিনি বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশ-মালয়েশিয়ার উন্নয়নে একে অপরের অংশীদার হওয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬