Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

দুই প্রকল্পে ১ কোটি ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে জার্মানি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৭ জন দেখেছেন

বাংলাদেশের দুটি প্রকল্পে ১ কোটি ২০ লাখ ইউরো বা প্রায় ১৭৮ কোটি টাকা অনুদান দিচ্ছে জার্মানি। এ অর্থের জন্য দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ড. রোকসানা তারান্নুম এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গমবার্ট চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রতীরবর্তী ম্যানগ্রোভ ও সোয়ার্ম বন রক্ষায় নেওয়া একটি প্রকল্প এবং ‘এনার্জি এফিসিয়েন্সি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।

সমঝোতা স্মারকের আওতায় বন প্রকল্পে জার্মান সরকারের অনুদানের পরিমাণ ৫০ লাখ ইউরো বা প্রায় ৭১ কোটি ৫২ লাখ টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য বাংলাদেশের নির্বাচিত উপকূলীয় জনগোষ্ঠীর মাধ্যমে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার জোরদার করা।

অন্যদিকে জ্বালানি দক্ষতা প্রকল্পে জার্মান সরকারের অনুদানের পরিমাণ ৭০ লাখ ইউরো বা প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগের আওতাধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার কমানো এ প্রকল্পের মূল লক্ষ্য।

ইআরডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। এ পর্যন্ত দেশটির প্রতিশ্রুত আর্থিক ও কারিগরি সহায়তার মোট পরিমাণ প্রায় ৪ বিলিয়ন ইউরো।

বর্তমানে বাংলাদেশে জার্মান সরকারের ১০ কোটি ৯৬ লাখ ২০ হাজার ইউরো অনুদান সহায়তায় ১৯টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

দুই প্রকল্পে ১ কোটি ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে জার্মানি

প্রকাশের সময় : ১১:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬