Dhaka ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার Logo হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ : অর্থমন্ত্রী Logo শর্ত না মানলে বাংলাদেশি শিক্ষার্থীদের বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস Logo বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত Logo ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের Logo বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভাল ভিসা সহায়তা চালু Logo বোয়িং ৭৮৭-৯ এ প্রথম স্টারলিংক চালু করল কাতার এয়ারওয়েজ Logo ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল Logo কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি

বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভাল ভিসা সহায়তা চালু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২ জন দেখেছেন

বাংলাদেশে আসা ও বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া বিদেশি পাসপোর্টধারীদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এখন থেকে তারা ভ্রমণের আগেই অনলাইনে এমবারকেশন ও ডিসএমবারকেশন (ED) কার্ড পূরণ করতে পারবেন। একই প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা অন অ্যারাইভাল প্রত্যাশীরাও আগাম প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা নিতে পারবেন।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশের বিমানবন্দর দিয়ে প্রবেশ বা দেশত্যাগের সময় ইডি কার্ড পূরণ করতে হয়। একইভাবে ভিসা অন অ্যারাইভাল নিতে আসা বিদেশি নাগরিকদের অনেক সময় বিমানবন্দরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়।

নতুন ব্যবস্থায় বিদেশি পাসপোর্টধারীরা বাংলাদেশে ভ্রমণের আগেই স্পেশাল ব্রাঞ্চের অনলাইন পোর্টালে প্রয়োজনীয় তথ্য দিয়ে ইডি কার্ডের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ফলে বিমানবন্দরে পৌঁছানোর পর কাগজপত্র পূরণে সময় কম লাগবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়াও আরও দ্রুত হওয়ার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে ভিসা অন অ্যারাইভাল প্রত্যাশী যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর আগেই অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও আগাম তথ্য পাওয়ার সুযোগ পাবে এবং যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া সহজ হবে।

নতুন অনলাইন সেবা চালুর ফলে বিশেষ করে বিদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য আন্তর্জাতিক যাত্রীদের বিমানবন্দরে অপেক্ষার সময় কমবে এবং বাংলাদেশের প্রবেশ ও বহির্গমন প্রক্রিয়া আরও যাত্রীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভাল ভিসা সহায়তা চালু

প্রকাশের সময় : ১১:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬