Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :

প্রবাসীদের এনআইডি সংশোধন হবে পাসপোর্ট-ওয়ারিশ সনদের ভিত্তিতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১ জন দেখেছেন

প্রবাসীদে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন পাসপোর্ট, ওয়ারিশ সনদের মতো প্রমাণাদির মাধ্যমে করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে শিক্ষা সনদ না থাকলেও চলবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত হলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করা হতে পারে।

সূত্রগুলো বলছে, অনেকেই কম বয়সে পাসপোর্ট করে বিদেশ গমন করেন পরিবারে সচ্ছলতা আনতে। এতে প্রাপ্ত বয়স্ক হলে অনেকের পাসপোর্ট নবায়ন করতে গেলে সমস্যায় পড়তে হয়।

তাই পাসপোর্টকে ভিত্তি ধরেই প্রবাসীদের সংশোধন আবেদন বিবেচনা করা হবে। আবার জন্মতারিখ সংশোধন করতে ওয়ারিশ সনদ নেওয়া হবে, যেখানে পরিবারের সদস্যদের এনআইডি উল্লেখ করতে হবে। আর এনআইডি না থাকলে শিক্ষা সনদকে প্রাধান্য পাবে।

জানাগেছে, পাসপোর্টের পাশাপাশি ওয়ারিশ সনদ, প্রবাসে জব আইডি, রেসিডেন্স কার্ড, বিএমইটি কার্ড, ভিসা পেপারস, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি নেওয়া হবে। এক্ষেত্রে কেউ যাতে অনৈতিক সু্বিধা নিতে না পারে বা প্রকৃত প্রবাসী প্রমাণের জন্য পাসপোর্টে ভিসা সিল, ইমিগ্রেশনের তথ্য নেওয়া হবে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি সেবা সহজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইতোমধ্যে কাজের গতি বেড়েছে। সেবাগ্রহীতা এতে সুফল পাচ্ছেন। সামনে আরো পাবেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস, মালদ্বীপের মালে, ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও নতুন করে সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডে কার্যক্রম শুরু করছে ইসি।

জনপ্রিয় সংবাদ

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

প্রবাসীদের এনআইডি সংশোধন হবে পাসপোর্ট-ওয়ারিশ সনদের ভিত্তিতে

প্রকাশের সময় : ১১:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬