Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ Logo বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা দেয়ার আশ্বাস কাতারের: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী নুর Logo একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Logo কলকাতায় গভীর রাতে হোটেলে আগুন, নিহতদের সবাই বাংলাদেশি Logo সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন Logo ১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা Logo বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল Logo বাংলাদেশি রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ

২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু সৌদি আরবের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২ জন দেখেছেন

২০২৭ সালের হজ মৌসুম শুরু হতে এখনো অনেক সময় বাকি। তবে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি আরব।

হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক কার্যালয়ের সঙ্গে সমন্বয় সভা শুরু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব সভায় অংশগ্রহণকারী দেশগুলোর হজ কার্যক্রমের পরিকল্পনা পর্যালোচনা, প্রয়োজনীয় বিধিবিধান ও নির্দেশনা এবং বিভিন্ন দেশের উত্থাপিত চাহিদা নিয়ে আলোচনা করা হচ্ছে।

আগাম এ প্রস্তুতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হজ মিশনের সঙ্গে সমন্বয় জোরদার, কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো এবং হজযাত্রীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা পর্যন্ত প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ উদ্যোগ সৌদি ভিশন ২০৩০ এবং এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নেও সহায়ক হবে। কর্মসূচিটির অন্যতম লক্ষ্য হজ ও ওমরাহযাত্রীদের সেবার মান এবং সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।

গত কয়েক বছর ধরে সৌদি কর্তৃপক্ষ পরবর্তী হজ মৌসুমের আগাম পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে আসছে। আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে আগাম সমন্বয়ের ফলে বিপুলসংখ্যক হজযাত্রীর যাতায়াত ও আবাসন ব্যবস্থাপনা আরও নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনা করা সহজ হবে বলে আশা করছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ

২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু সৌদি আরবের

প্রকাশের সময় : ১১:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬