Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English

বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩ জন দেখেছেন

দেশের বিমান খাতে বিদ্যমান সব ধরনের সিন্ডিকেট নির্মূলে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, ‘আপনাদের সবার সহযোগিতায় বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে সক্ষম হতে পারব বলে আশা রাখি।’

রোববার (১৬ আগস্ট) মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বিমানমন্ত্রী বলেন, বিমান খাতে যাত্রীদের স্বার্থ নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের অনিয়ম ও সিন্ডিকেট বন্ধ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম

প্রকাশের সময় : ১০:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬