Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী Logo বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও সাইবার নিরাপত্তায় পাশে থাকতে চায় লিথুয়ানিয়া Logo শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo জবাবদিহিতা থাকলে জনগণের জন্য ভালো কাজ করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo একই নম্বরে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা Logo কানাডার অন্টারিওতে অবৈধভাবে অবস্থানকারীরা পাবেন না সামাজিক সহায়তা Logo পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা Logo কেউ অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

কানাডার অন্টারিওতে অবৈধভাবে অবস্থানকারীরা পাবেন না সামাজিক সহায়তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২ জন দেখেছেন

কানাডার অন্টারিও প্রদেশে সামাজিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে প্রাদেশিক সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কানাডায় বৈধ অভিবাসন-স্ট্যাটাস না থাকা ব্যক্তিরা অন্টারিও ওয়ার্কস (Ontario Works) এবং অন্টারিও ডিসঅ্যাবিলিটি সাপোর্ট প্রোগ্রাম (ODSP)-এর আওতায় সামাজিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন না।

অন্টারিওর শিশু, কমিউনিটি ও সামাজিক সেবাবিষয়ক মন্ত্রী মাইকেল পারসা বৃহস্পতিবার এ পরিবর্তনের ঘোষণা দেন। সরকারি ঘোষণায় বলা হয়েছে, নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সরকারের ভাষ্য, করদাতাদের অর্থ সুরক্ষিত রাখা এবং প্রাদেশিক সামাজিক সহায়তা কর্মসূচির সুবিধা কানাডায় বৈধভাবে বসবাসের অনুমতি রয়েছে—এমন ব্যক্তি ও পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে।

অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ড এর আগে সামাজিক সহায়তার যোগ্যতা নিয়ে এ পরিবর্তনের ঘোষণা দেন। একটি ট্রাইব্যুনালের সিদ্ধান্তে কয়েক দশক আগে অস্থায়ী ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় আসা এবং পরবর্তী সময়ে সেই পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এক ব্যক্তিকে অন্টারিও ওয়ার্কসের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের পরই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ডগ ফোর্ড বলেন, কঠিন সময়ের মধ্যে পড়া মানুষদের তার সরকার সবসময় সহায়তা করবে। তবে তিনি স্পষ্ট করে দেন, কানাডায় অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিরা এর আওতায় পড়বেন না।

মন্ত্রী মাইকেল পারসা বলেন, নতুন নিয়মের ফলে প্রাদেশিক সরকারের সামাজিক সহায়তার অর্থ আর্থিক সংকটে থাকা এবং কানাডায় বৈধভাবে বসবাসের অনুমতি রয়েছে—এমন ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হবে।

নতুন নিয়মে কানাডায় বৈধ অভিবাসন-স্ট্যাটাস না থাকা ব্যক্তিদের পাশাপাশি শুধু অস্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে—যেমন নির্দিষ্ট ধরনের স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটধারী—তাদের সামাজিক সহায়তা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অভিবাসী অধিকারকর্মী ও বিরোধী রাজনীতিকদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। তাদের অভিযোগ, এ ধরনের নীতিমালা অভিবাসীদের প্রতি বৈষম্য তৈরি করতে পারে এবং সমাজে অভিবাসীবিরোধী মনোভাব উসকে দিতে পারে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কানাডার অন্টারিওতে অবৈধভাবে অবস্থানকারীরা পাবেন না সামাজিক সহায়তা

প্রকাশের সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬