Dhaka ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী Logo বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন ও সাইবার নিরাপত্তায় পাশে থাকতে চায় লিথুয়ানিয়া Logo শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo জবাবদিহিতা থাকলে জনগণের জন্য ভালো কাজ করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo একই নম্বরে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা Logo কানাডার অন্টারিওতে অবৈধভাবে অবস্থানকারীরা পাবেন না সামাজিক সহায়তা Logo পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা Logo কেউ অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

কেউ অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২ জন দেখেছেন

বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কেউ অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন একটি ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী অক্টোবর মাসে একযোগে চালু করতে সক্ষম হবে সরকার। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রতিষ্ঠার কাজ শুরু করেছে সরকার।’

তিনি বলেন, ‘জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এযাবৎকালের সর্বোচ্চ বেশি বরাদ্দ দিয়ে বর্তমান সরকার প্রমাণ করেছে, সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়। এটি সেফ একটি স্লোগান নয়, বরং সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে করে মানুষ দেশের ভেতরেই সবরকমের স্বাস্থ্য সেবা পায়।’

সরকারপ্রধান বলেন, ‘তবে স্বাস্থ্য এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকার যতই উদ্যোগ গ্রহণ করুক, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক সর্বোপরি স্বাস্থ্যখাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার ভূমিকার ওপরই স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার সাফল্য নির্ভর করছে।’

তিনি বলেন, ‘সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে যেতে হবে না। সরকার দেশে একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে মানুষ দেশের ভেতরেই সব রকমের স্বাস্থ্যসেবা পায়। কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না।’

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কেউ অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬