Dhaka ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি যে বার্তা নিয়ে ভারতে ফিরেছেন, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে।

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

সোমবার নয়াদিল্লি ফেরার আগে ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতের হাইকমিশনার। রোববার তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সোমবার সচিবালয়ে পৃথকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক নিয়ে কাজ করার ভারতের আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

দীনেশ ত্রিবেদী জানান, পারস্পরিক স্বার্থ, সুবিধা ও সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় রেখে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত আগ্রহী।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই হাইকমিশনারের এসব বৈঠককে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল

প্রকাশের সময় : ১১:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬