Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২৭ জন দেখেছেন

বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা হয়ে আমি খুবই আনন্দিত। মনেই হয়নি যে এটি আমাদের প্রথম দেখা। খুবই ভালো আলোচনা হয়েছে। আমাদের নিমন্ত্রণ আগে থেকেই আছে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে ইস্যু থাকবেই। মানুষের ইস্যু একটিই—সেটি হলো ভালো সম্পর্ক। আমাদের ইতিহাস, বর্ডার বদলানো যাবে না। শুধু বর্ডার নয়, আমরা স্বপ্নও শেয়ার করি।

আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী দিন ভালোই যাবে। ইস্যুগুলো দুই দিক থেকেই শর্ট আউট করতে হবে।

তিনি বলেন, এমন কোনো ইস্যু নেই, যা বসে সমাধান করা যাবে না। দুই দেশের সাধারণ মানুষ চায় সম্পর্ক ভালো হোক।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে এ দুই মাসে আদর, প্রীতি, ভালোবাসা পাচ্ছি।’

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

প্রকাশের সময় : ১১:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬