Dhaka ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo দক্ষ শ্রম বাজার তৈরিতে বাংলাদেশের পাশে থাকবে লাওস, প্রথম কূটনৈতিক সংলাপ Logo ১২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৫০ কোটি ডলার Logo দ্বিপক্ষীয় সফরে শিগগির ভারত যাচ্ছেন তারেক রহমান Logo মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি Logo ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নের সুযোগ দিল্লির কাজে লাগানো উচিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo বিএনপির মহাসচিব পদে কে? রিজভী-সালাহউদ্দিনে নতুন সমীকরণ Logo রাজনীতিতে দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি ভবনের পথে ফখরুল Logo তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ Logo ব্যাটারি রিকশা-ইবাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা, র‍্যাবের হাতে আটক ৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১০ জন দেখেছেন

কম সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়া এবং প্রতারণার অভিযোগে আটজনকে আটক করেছে র‍্যাব। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে তারা বিভিন্ন অঙ্কের টাকা নিতেন।

অভিযান শেষে সাংবাদিকদের র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সাঈদ মাহমুদ বলেন, এ চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পাসপোর্ট অফিসের বিভাগীয় উপপরিচালক ইসমাইল হোসেন বলেন, দালালদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের তৎপরতার কারণে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে।

তিনি বলেন, দালালের মাধ্যমে অল্প সময়ে পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাই সেবাগ্রহীতাদের দালালদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

দক্ষ শ্রম বাজার তৈরিতে বাংলাদেশের পাশে থাকবে লাওস, প্রথম কূটনৈতিক সংলাপ

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা, র‍্যাবের হাতে আটক ৮

প্রকাশের সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬