Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
English
সংবাদ শিরোনাম :
Logo অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র Logo এক চুক্তিতে হজের সব সেবা দেবে সৌদি Logo অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল Logo বাংলাদেশসহ ১৯ দেশের ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের Logo ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার Logo বৈধ পথে শরণার্থী নেওয়ার কর্মসূচি ফের চালু করছে যুক্তরাজ্য Logo হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ বেত্রাঘাতের সাজা বহাল Logo যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন Logo ৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন Logo অনুমোদন ছাড়াই পেমেন্ট সেবা, বাংলাদেশে ২২ প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও হরমুজ প্রণালী আবার কবে খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ৭ শতাংশের বেশি কমে গিয়েছিল। তখন ধারণা করা হচ্ছিল, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হতে যাচ্ছে।

এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার চালু হতে পারে বলে আশা তৈরি হয়েছিল।

বিশ্বের জ্বালানি তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালীটি বন্ধ থাকা বা পুনরায় চালু হওয়া নিয়ে যেকোনো অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে।

এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সমঝোতা কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে এখনো কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এ কারণে হরমুজ প্রণালী ঠিক কবে খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া হলে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে এবং দামও আবার কমার চাপের মুখে পড়তে পারে। অন্যদিকে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

অভিবাসী-শরণার্থীদের সহায়তায় বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিলের পথে যুক্তরাষ্ট্র

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

প্রকাশের সময় : ১০:১৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬